×

জাতীয়

৯০ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের শোকজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০১:১০ এএম

৯০ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের শোকজ

নির্দেশ দেয়ার পরও তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু না করায় ৯০টি বেসরকারি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (৫ জুন) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এক জরুরি সভায় এসব এজেন্সিকে শোকজ দেয়ার সিদ্ধান্ত হয়। পরে হজ শাখা থেকে তাদের চিঠি দেয়া হয়। সন্ধ্যায় এসব এজেন্সিকে শোকজ দেয়া হয়। আগামী তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, যেহেতু আপনারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি ব্যবস্থাপনার হজ পরিচালনাকারী এজেন্সির স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা পরিচালক কিংবা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যেহেতু আপনারা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ০৯ ধারায় বর্ণিত নিবন্ধনের শর্তসমূহ পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৩০ মে জারি করা বিজ্ঞপ্তিতে তিন দিনের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু অদ্যাবধি আপনাদের হজ এজেন্সি নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করেনি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার শামিল।

চিঠিতে আরো বলা হয়, এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করে ও সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১-এর পরিপন্থি। তাই আজ ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের হজ এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী তিনদিনের মধ্যে এ মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সময় শেষ হয়ে এলেও বেসরকারি প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ জুন তিনদিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App