×

জাতীয়

সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১০:২৮ এএম

সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে গত ৭ মে রাতে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে। শারীরিক জটিলতা দেখা দেয়ায় সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় নেয়া হলো লাইফ সাপোর্টে।

৮৩ বছর বয়সী সিরাজুল আলম খানকে দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪১ সালে জন্ম নেয়া এই কিংবদন্তী রাজনীতিককে গত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App