×

জাতীয়

বিএনপির জন্য সংলাপের দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৪:১৫ পিএম

বিএনপির জন্য সংলাপের দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী

শনিবার মধুমতি সেনানিবাসে ঢাকা, মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল প্রকল্পের পরিদর্শন শেষে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: ভোরের কাগজ

নির্বাচন নিয়ে গঠনমূলক কোনো আলোচনা করতে চাইলে বিএনপিকে প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে- এমনই মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, আমি একজন অ্যাডভোকেট। আমি জানি, সংবিধানে কি বলা আছে। তাই আগামী নির্বাচন সংবিধান বহির্ভূত কিছু করা সম্ভব নয়। তবে তারা যদি নির্বাচনকালীন সরকার বা অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চায তাহলে প্রস্তাব নিয়ে নিশ্চয়ই তাদেরকে এগিয়ে আসতে হবে। তবে নির্বাচন নিয়ে যে কোনো গঠনমূলক আলোচনায় বসা যায় বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (১০ জুন) মধুমতি সেনানিবাসে ঢাকা, মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল প্রকল্পের পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মধুমতি নদীর ওপর ব্রিজ পরিদর্শন করেন। রেলমন্ত্রী বলেন, সংলাপের দরজা সব সময় খোলা। তবে কি নিয়ে সংলাপ তা তাদের জানাতে হবে। কেননা, বিএনপি সংবিধান বহির্ভূত কিছু চাইছে। সেটা তো সম্ভব না। তবে সংলাপ, আলোচনার দরজা তো খোলা রয়েছে। তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা কি চায় তা তাদেরকে জানাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App