×

জাতীয়

৩ ট্রেনে ভারত যেতে বাড়তি ভাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১১:০৪ পিএম

৩ ট্রেনে ভারত যেতে বাড়তি ভাড়া

ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি ও খুলনা থেকে কলকাতা যাওয়ার তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে। তবে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে।

গত ৬ জুন বাংলাদেশ রেলওয়ে উপপরিচালক ইন্টারচেঞ্জ মোহাম্মদ মিহরাবুর রশিদ খানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট চার হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ তিন হাজার ৫৩০ টাকা। খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট দুই হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ দুই হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ছয় হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট চার হাজার ১৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App