×

জাতীয়

খুলনায় নৌকা প্রার্থী খালেক এগিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম

খুলনা সিটি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৪টির ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন ৫৮ হাজার ৩২২ ভোট।

এসময় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪২-৪৫ শতাংশ ভোট পড়ার খবর জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ভোরের কাগজকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কোথাও ভোট বাতিল বা কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।

খুলনায় মেয়র প্রার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। খুলনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, জনগণ যে রায় দেবে আমি তা মেনে নেব। সোমবার খুলনা সিটি নির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

অন্যদিকে ইভিএম মেশিনে ভোট নিতে অনেক সময় লাগছে বলে দাবি করেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু। এতে ভোট কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ‘ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট নৌকায় চলে যাচ্ছে।’ সোমবার সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এই অভিযোগ করেন।

খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

তথ্যমন্ত্রী বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App