×

জাতীয়

‘খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করবো’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১০:০৩ পিএম

‘খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করবো’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যাবধানে নৌকার প্রতীকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার (১২ জুন) নির্বাচিত হওয়ার পর শিল্পকলা একাডেমীর ঘোষণা মঞ্চে উপস্থিত নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আমি খুলনাবাসীকে শুভেচ্ছা জানাই আমাকে আবার নির্বাচিত করার জন্য। তিনি আরও বলেন, জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে। আমি খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। আমার দায়িত্বকালে খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। এর আগে খুলনায় ২৮৯টি ভোট কেন্দ্রের সবক’টিতে ইভিএমে ভোটগ্রহণ হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষের ছয় ঘণ্টার মধ্যে খুলনা নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সমন্বিত ফল ঘোষণা করেন-রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আউয়াল হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৬০ হাজার ৬৪টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App