×

জাতীয়

নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের আত্মপ্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৪:১৯ পিএম

নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের আত্মপ্রকাশ

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ছাত্রপক্ষ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স ও সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর।

শুক্রবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। এর মূল সংগঠন বাংলাদেশ এবি পার্টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৭১ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ছাত্রপক্ষের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবি পার্টির নেতা  আসাদুজ্জামান ফুয়াদ, যুবায়ের আহমেদ ভূঁইয়া, সানী আব্দুল হক এবং নাসরীন সুলতানা মিলি উপস্থিত ছিলেন।

নতুন ছাত্র সংগঠন করবার প্রেক্ষিত, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্য ও সংঘবদ্ধতার ইতিহাস, দলের লক্ষ্য ও ছয় দফা কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা ও আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। তিনি চীনের জিয়াংশুতে অবস্থিত ইয়াংচ্যাং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্র।

উদ্যোক্তারা জানান, নতুন এই ছাত্র সংগঠনের বেশিরভাগ সদস্য ২০১৮ সালে সংগঠিত ছাত্রদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ও ‘কোটা সংস্কার আন্দোলন’র সঙ্গে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেটে বড় সুখবর

পে স্কেলের গেজেটে বড় সুখবর

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App