×

জাতীয়

ডিআইজি মিজানের ১৪ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৩:০৫ পিএম

https://www.youtube.com/watch?v=gXBMNbG5r2k

পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনটি ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ মামলার রায় ঘোষণা করেন।এছাড়া বাকি তিন আসামির ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাকি আসামিরা হলেন- মিজানের ছোটভাই মাহবুবুর রহমান ও তার ভাগনে মাহমুদুল হাসান ও ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এরপর ২০২০ সালের ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। একই বছরের ২০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে পৃথক আরেক মামলায় ডিআইজি মিজানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App