×

জাতীয়

সিটি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:০৬ পিএম

সিটি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই

ছবি: সংগৃহীত

সিটি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই

ছবি: ফোকাস বাংলা

যেসব দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত তাদেরকে সিটি নির্বানচগুলো দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, মানুষ যখন স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছে, তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

সরকারপ্রধান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। এটি একমাত্র সংগঠন, যারা মানুষের কথা বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকার গঠন করলেই জনগনের কল্যাণ হয়েছে। আর অন্যরা জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণিত। এ নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যে সব দেশ বা যারা নির্বাচন নিয়ে কথা বলে তারা এসে দেখে যাক। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের দল। কানাডার আদালত এ রায় দিয়েছে। বিএনপির ২০১৪ ও ’১৮ সালের অগ্নিসন্ত্রাস মানুষ ভুলে যায়নি। তাদের জনগণের প্রতি কোনো দায় নেই। সরকারপ্রধান বলেন, বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। খুনি সন্ত্রাসী দল বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App