×

জাতীয়

বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১২:৪৫ পিএম

বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না

ছবি: ভোরের কাগজ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবেনা। এদেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের বিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি।

শনিবার (১ জুলাই) সকালে কুমিল্লার লাকসামে পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখার আহমেদ অনিক এর কোরআন খানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, লাকসামে ছাত্রলীগ নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতারা। এ ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম দুঃখ প্রকাশ না করে বিএনপি নেতার বাড়ি ভাংচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক। আমরা এর নিন্দা জানাচ্ছি।

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্র লীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের হামলায় ইফতেখার অনিক আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App