×

জাতীয়

আপনাদের বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম

আপনাদের বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি
ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। চিঠিতে হিরো আলম লিখেছেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে ১৬ জুন আমি আপনাদের জানিয়েছিলাম, আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল। তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চিঠিতে তিনি আরও বলেন, সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের ওপর হামলা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয়। হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি। উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ হবে। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। পাশাপাশি ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App