×

জাতীয়

ভেঙে পড়ল বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম

ভেঙে পড়ল বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

ভেঙে পড়া তারুণ্যের সমাবেশ মঞ্চ। ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্দ্যানে নেতাদের চাপে ভেঙে পড়েছে বিএনপি অঙ্গসংগঠনের তারুণ্য সমাবেশের মঞ্চ ।

শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মঞ্চটি মেরামত করা হয়। দুপুর সোয়া দুইটায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ পুনরায় শুরু হয়।

সূত্র জানায়, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।

তারুণ্যের সমাবেশ সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App