×

জাতীয়

অপপ্রচার বন্ধে ইসি-ফেসবুক বৈঠক আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১০:২৮ এএম

অপপ্রচার বন্ধে ইসি-ফেসবুক বৈঠক আজ

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অপপ্রচার না ছড়াতে পারে সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধি দল।

এই বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ফেসবুকের প্রতিনিধি দল সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। সাক্ষাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে।

জানা গেছে, তারা বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায় মূলত সেই বিষয়েই আলোচনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App