×

জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে বিচার চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৩:১২ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে বিচার চলবে

ড. মুহম্মদ ইউনূস। ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বৈধ বলে জানিয়েছেন আদালত। শ্রম আদালতে তাদের বিচার চলবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিল বিভাগের আদেশ প্রকাশ করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে ৩ আগস্ট ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না-সংক্রান্ত রুল আগামী ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা গত ৬ জুন অধ্যাপক ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযুক্ত বাকিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

ওই দিনই বিচারিক আদালত ড. ইউনূসের সশরীরে উপস্থিতি মওকুফ করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান মামলাটি দায়ের করেছিলেন।

ওই বছরের ১২ অক্টোবর আদালত ড. ইউনূস ও বাকি তিনজনের জামিন মঞ্জুর করেন।

ওই বছরের ১২ অক্টোবর আদালত ড. ইউনূস ও বাকি ৩ জনের জামিন মঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App