×

জাতীয়

তারেক-জোবায়দার রায় বিচার বিভাগের নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০২:৪৪ পিএম

তারেক-জোবায়দার রায় বিচার বিভাগের নয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলার রায় বিচার বিভাগের তা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে অনেকেই বলেছেন, এই রায়টি বিচার বিভাগের রায় নয়। রায়টি হচ্ছে একটি ফ্যাসিস্ট রেজিমেন্টের রায়। শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি‌র নসরুল হামিদ মিলনায়তনে জিয়া প‌রিষ‌দ আয়োজিত এক প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়েদ ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আইনকে ব্যবহার করে সব ধরনের বেআইনি কাজ করে যাচ্ছে। অসাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধন করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের যে মুক্তবাজার অর্থনীতি তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশীদার করেছিলেন, সেই অর্থনীতি তো লুটপাটের রাজত্ব হতে পারবে না। এজন্য তারা ‘আওয়ামী মডেল অফ ইকোনমিক্স’ তৈরি করেছে। এটি আপনারা বিশ্বের আর কোথাও পাবেন না। বিএনপির একার পক্ষে রাষ্ট্র মেরামত করা সম্ভব না। এর জন্য জাতীয় সরকার লাগবে। জাতীয় ঐক্য লাগবে এবং রাষ্ট্রের জন্য যে ৩১ দফা তারেক রহমান জাতির সামনে উত্থাপন করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রক্ষমতা যারা দখল করে বসে আছে, তাদেরকে বিদায় করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রকে হত্যার জন্য, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পুলিশ তাদের এক্সটেনশন হিসেবে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App