×

জাতীয়

২০ অক্টোবর চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০১:০১ পিএম

২০ অক্টোবর চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ
আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ অক্টোবর এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে ওইদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের উদ্বোধন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয় মেট্রোরেল। এরপর থেকে সপ্তাহে ছয়দিন নিয়মিত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে যাত্রী পরিবহনের লক্ষ্য নেয়া হয়েছে ২০ অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App