×

জাতীয়

বঙ্গবন্ধু উজ্জ্বল নক্ষত্রের মতো জেগে থাকবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৮:৩৮ পিএম

বঙ্গবন্ধু উজ্জ্বল নক্ষত্রের মতো জেগে থাকবেন
কথামালা, আবৃত্তি, বঙ্গবন্ধুর ওপর লেখা গানের সঙ্গে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত গানসহ দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণ করেছে বাংলাদেশ সংগীত পরিষদ। সোমবার সকালে রাজধানীর বনানীর আইরিস স্কাই লাউঞ্জে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সংগীত পরিষদের সভাপতি খ্যাতিমান কণ্ঠশিল্পী রেহানা আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারের গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন-শিল্পী হাসিনা মমতাজ, সংগীত পরিচালক শেখ সাদী খান, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রূপা ফরহাদ, মালা খুররম ও জাহাঙ্গীর হায়াত খান, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক কামাল আহমেদ, শিল্পী জিনাত রেহানা, ফাতেমা তুজ জোহরা, লিনু বিল্লাহ, আকরামুল ইসলাম, লায়লা নাজরীন হারুন, লতিফা হেলেন, সালাউদ্দিন আহমেদ, গীতিকবি শাফাত খৈয়াম, কবি ও গীতিকার আবাম ছালাউদ্দিন, সঙ্গীত পরিচালক আনিসুর রহমান তনু, গীতিকার আবিদা রহমান লাজ, শিল্পী শওকত আরা, আইনুন নাহার শিউলি, মিমি আলাউদ্দিন ও বাবুল রেজাসহ অন্যরা। বক্তারা বলেন, বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম এ দেশ এবং একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছেন আমাদের। যা বাঙালি জাতির অমূল্য অলংকার। তিনি বিশ্বে আমাদের মাথা তুলে দাঁড়ানোর অনড় ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন। বক্তারা আরো বলেন, এদেশের মানুষের সর্বজনীন অধিকার প্রতিষ্ঠায় সকল প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন ভয়হীন চিত্তে। অমর বঙ্গবন্ধু উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের জীবনে পথ নির্দেশক হয়ে জেগে থাকবেন অনন্তকাল। এসময় বিনম্র শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App