×

জাতীয়

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে দলটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন যুবলীগের নেতাকর্মীরা।

২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় নারীনেত্রী আইভি রহমান গুরুতরভাবে আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার ১৯তম মৃত্যুবার্ষিকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App