×

জাতীয়

দিনাজপুরে মাদক ও জাল নোটসহ আটক ৮৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ০১:০৭ পিএম

দিনাজপুরে মাদক ও জাল নোটসহ আটক ৮৫
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল নোটসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। তারা মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অপরাধী বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ৮৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ বোতল ফেনসিডিল, ৪৪৩ ইয়াবা, ৫০ এ্যাম্পুল টিটি ইনজেকশন, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩৫লিটার চোলাই মদ এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন মহিলাসহ ৩০জন চিহ্নিত মাদক বিক্রেতা রয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App