×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে না

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের কাজের গতি কমবে না। আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।

ডিএমপির উপ-কমিশনার বলেন, মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না। তাদের কাজের গতি কমবে না। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না।

গত ২৪ মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গণতান্ত্রিক কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) এর প্রয়োগ শুরু হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধী দল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যদের ওপর এটি কার্যকর করা হয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরাও থাকতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App