×

জাতীয়

২০ লাখ টাকা ছিনতাই, রিমান্ড শেষে ২ পুলিশ সদস্যসহ ৫ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

২০ লাখ টাকা ছিনতাই, রিমান্ড শেষে ২ পুলিশ সদস্যসহ ৫ জন কারাগারে

রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন- ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহজাহান, হৃদয় ও রাসেল।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সুমিত কুমার সাহা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় টাকা জমা দিতে যান। সেখানে দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন। এরপর তাকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা সহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি হাজারো মানুষের

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি হাজারো মানুষের

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের রায়

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের রায়

মধুমতির ভয়াল থাবায় হুমকিতে স্কুল-মাদ্রাসা-বসতবাড়ি

এলাকাবাসীর মানববন্ধন মধুমতির ভয়াল থাবায় হুমকিতে স্কুল-মাদ্রাসা-বসতবাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App