×

জাতীয়

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পূর্বে এই কমিটি গঠন করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তাছাড়া কমিটির অপর সদস্যরা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, ড. অনুপম সেন, ড. বজলুল হক খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. আবদুস সাত্তার মণ্ডল, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, এডভোকেট শম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি ও এডভোকেট তারানা হালিম, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, এডভোকেট সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী ও সাব্বির আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App