×

জাতীয়

পিকে হালদারের বিরুদ্ধে মামলার রায় রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় আত্মপক্ষ শুনানিতে গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা জন্য আগামীকাল রবিবার (৮ অক্টোবর) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। এরআগে গত ৪ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। আসামিদের পৃথক দুই ধারায় ২২ বছর সাজা প্রত্যাশা করছেন বলর জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম। এরআগে গত ২০ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০৬ জন সাক্ষীর মধ্যে ৯৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। পিকে হালদারসহ ১০ জন পলাতক রয়েছেন। অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষের সমর্থনের সুযোগ পাননি। অন্যদিকে কারাগারে থাকা চার আসামি হলেন- অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি। মামলাটি তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App