×

জাতীয়

কুমিল্লায় সার্কিট হাউজের নতুন ভবন উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম

কুমিল্লায় সার্কিট হাউজের নতুন ভবন উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় সার্কিট হাউজের নতুন ভবন উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

কুমিল্লায় ৩৬ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন ৬ তলা বিশিষ্ট ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজের ভবন উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার, সাবেক রেলপথ ও ধর্ম মন্ত্রী চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মুজিব,সাংসদ সেলিমা আহমাদ মেরী, সাংসদ এ্যারোমা দত্ত, জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, চৌদ্দগ্রাম উপজেলা মেয়র মীর হোসেন মীরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মহানগর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ খোকন এবং যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমূখ।

[caption id="attachment_468971" align="alignnone" width="1463"]কুমিল্লায় সার্কট হাউজের নতুন ভবন উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী ছবি: ভোরের কাগজ[/caption]

প্রকল্প সূত্রে জানা যায়, ছয় তলা বিশিষ্ট এই ভবনে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি এ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেসিয়াম, নামাজ ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন এন্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে আরো নির্মাণ করা হয়েছে গ্যারেজ, গাড়ি চালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক, নিরাপত্তা ছাউনি, সীমানা প্রাচীর, রাস্তা, ড্রেন, বাগানসহ অন্যান্য স্থাপনা তৈরী করা হয়েছে।

ভবন নির্মাণের প্রকল্পকাল ছিলো জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এই ভবনের চূড়ান্ত ব্যয় ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭শ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App