×

জাতীয়

কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম

কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে এখন ১০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় টেঁটাযুদ্ধে প্রাণহানির ঘটনায় ৪ জন গ্রেফতার

মেঘনায় টেঁটাযুদ্ধে প্রাণহানির ঘটনায় ৪ জন গ্রেফতার

সাইবার সুরক্ষা আইনে 'বাঁশেরকেল্লা' পেজের বিরুদ্ধে মামলা

সাইবার সুরক্ষা আইনে 'বাঁশেরকেল্লা' পেজের বিরুদ্ধে মামলা

দ্বিতীয় দিনেও অচল মহাসড়ক, ভোগান্তি

ফটিকছড়িতে হরতাল দ্বিতীয় দিনেও অচল মহাসড়ক, ভোগান্তি

লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App