×

জাতীয়

পিটার হাসকে নিয়ে নৈশভোজ করা সেই চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম

পিটার হাসকে নিয়ে নৈশভোজ করা সেই চেয়ারম্যান গ্রেপ্তার

সৈয়দ এম. আলতাফ হোসেন

নাশকতার এক মামলায় প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিরাত দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার হয়। গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। রবিবার সকালে আলতাফ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App