×

জাতীয়

বাস পোড়ানোর মামলায় বিএনপির ১১ জনকে কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম

নির্বাচনের আগে ২০১৩ সালের ১২ নভেম্বর বিএনপির ডাকা হরতালে রাজধানীর বাড্ডা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। বাকি আসামিরা হলেন- মান্নান মোল্লা, কামরুজ্জামান স্বপন, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, শাকিল আহমেদ, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী।

এছাড়া আসামিদের প্রত্যেককে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। তাছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৬ আসামিকে খালাস দেয়া হয়।

এ মামলার এজাহার থেকে জানা গেছে, বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়ার ৭টার দিকে মধ্যবাড্ডার আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি বাসে আগুন দেয়। ওইদিনই বাড্ডা থানার উপ-পরিদর্শক রহমত আলী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App