×

জাতীয়

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের সপ্তম চালান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম পর্যায়ের শেষ চালান (সপ্তম চালান)।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরতরা স্বাগত জানান।

ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্পের অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান অলক চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাশিয়া থেকে পূর্ববর্তী ছয়টি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। বৃহস্পতিবার দিনগত রাতে এ চালান ঢাকা থেকে সড়কপথে রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পৌঁছায়।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালান রূপপুর পৌঁছেছে। সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যান চলাচল বন্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App