×

জাতীয়

মিরপুরে বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

মিরপুরে বাসে আগুন

ছবি: ভোরের কাগজ

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালীন সময়ে রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) দুপুর একটার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় বাসটিতে আগুন দেয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার (নিয়ন্ত্রণ কক্ষ) লিমা খানম বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে শনিবার রাতে রাজধানীতে ৮টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App