×

জাতীয়

চোরাই মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

চোরাই মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

হারানো ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ বিক্রির স্থানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেয়া হয়। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অক্টোবর-২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এই সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

এ ভার্চুয়াল সভায় অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম জানান, হারানো মোবাইল সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল বিক্রির স্থানে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়াও মোবাইল সেট ছিনতাই ও চুরি প্রতিরোধে টহল জোরদার করার কথাও বলেন।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা ও এর কারনে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ সময় কিশোর অপরাধ দমনের ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অক্টোবর-২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App