×

জাতীয়

রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ এএম

রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের দাবি, ‘শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তাঁর অনুসারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে হামলা হয় এবং আগুন দেয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শুনে এসে দেখেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় তাঁরা ক্যাম্পের ভেতরে আগুন দেখতে পান। পরে নৌকার সমর্থকেরা আগুন নেভান।

তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নন বলে দাবি করে মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, তাদেরকে ফাঁসাতে আওয়ামী লীগের লোকজনই ক্যাম্পে আগুন দিয়েছে। আরিফ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে নৌকার সমর্থকরা মারধর করেছে বলেও অভিযোগ করেন মোশাররফ হোসেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে বিস্তারিত বলতে পারব।’

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App