×

জাতীয়

খুলনার কয়রায় ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ০৩:২৯ পিএম

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ময়দা পেশা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এই বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুটি দেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- আবু সাইদ ওরফে কালু, আজগর আলী ও শহিদুল মল্লিক। বন্দুকযুদ্ধের পর অপহৃত চার জেলেকেও উদ্ধার করেছে পুলিশ। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, তিনদিন আগে জেলে হাবিবুর ফকির, বাবু, ফরিদুল গাজী ও মজিবুর গাজীকে মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে অপহরণ করে বনদস্যু কালু বাহিনী। অপহৃত জেলেদের নিয়ে কালু বাহিনী মহেশ্বরীপুরের ময়দা পেশা এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে কয়রা থানা পুলিশ বুধবার বেলা ১১টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। ওসি (তদন্ত) জানান, বন্দুকযুদ্ধ চলাকালে কয়রা থানার এসআই আজম, কিশোর, সাইদ, এএসই মোস্তফা, কনস্টেবল কাইয়ুম ও আরিফসহ ৮ পুলিশ সদস্য আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজি-মাছের দাম

টানা বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজি-মাছের দাম

ইরানের হত্যার তালিকায় ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁসহ ১৩ বিশ্বনেতার নাম

ইরানের হত্যার তালিকায় ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁসহ ১৩ বিশ্বনেতার নাম

‘শেষ ইসলামাবাদ সমঝোতা, এখন লক্ষ্যবস্তু সব মার্কিন ঘাঁটি’

ইরান ‘শেষ ইসলামাবাদ সমঝোতা, এখন লক্ষ্যবস্তু সব মার্কিন ঘাঁটি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App