×

জাতীয়

ঝিনাইদহে দুই বন্ধুর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ০১:২৪ পিএম

ঝিনাইদহে দুই বন্ধুর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাইনা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২০) ও একই গ্রামের দুল বক্সের ছেলে রিপন হোসেন (২০)। রিপন স্থানীয় কলেজের ছাত্র। হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, আজ সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে গেছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিষের বোতল পাওয়া গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

বিক্ষোভ মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App