×

জাতীয়

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঢামেকে ধাওয়া পাল্টা ধাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৩:৪৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মৃত রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ও নার্সের ওপর চড়াও হয়। চিকিৎসকদের অভিযোগ, নওশাদ (৫০) নামে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা মারধর করেছেন। এতে তিনজন চিকিৎসক ও নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। এতে হাসপাতালে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জরুরি বিভাগসহ সব প্রবেশপথ বন্ধ করে দেয়। টিকিট কাউন্ডারে থাকা মাইজ বিন সুলতান জানান, কার্যক্রম আপাতত বন্ধ । জানা যায়, পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App