×

জাতীয়

বক্তব্যে বার্নিকাটকে সতর্ক হতে বললেন সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১২:১৯ পিএম

গাজীপুরের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উভয় দেশের জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে। প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে নির্বাচন বানচালের জন্য যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল সেটা নিয়ে কি কোনো উদ্বেগ নেই? শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে এক আলোচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম-জালিয়াতি হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীর পোলিং এজেন্টদের গ্রেপ্তার হয়রানির খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পদ্মা সেতুর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। আজ পদ্মা সেতুর ৫ম স্প্যান ৪১ ও ৪২ পিলারে ওঠানো হবে। আবহাওয়া ভালো থাকলে বিকেল ৩টার মধ্যে স্প্যান বসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App