×

জাতীয়

বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১১:৫১ এএম

বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ১৯৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাবান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন ৭০০ ভোট। তবে সভাপতি পদের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া ১১০৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. উৎপল কুমার সরকার পেয়েছেন ৭৫৫ ভোট। যুগ্ম-মহাসচিব পদে আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ এবং দপ্তর সম্পাদক পদে বরুণ ভৌমিক নয়ন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ মামুনূর রশিদ (৮৬৬), নূরে জান্নাত সীমা (৭১০), সেবিকা রানী (৬২১), খায়রুজ্জামান কামাল (৬১৮)। প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেনের পক্ষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রতন এ ফল ঘোষণা করেন। এর আগে শুক্রবার (১৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ঢাকায় তিন হাজার ২৪৯ ভোটারের মধ্যে এক হাজার ৯১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App