×

জাতীয়

টাঙ্গাইলের নাগরপুরে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৪:৫৫ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
টাঙ্গাইলের নাগরপুরে মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) নামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রের হাত পা বাধা অবস্থায় গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচইরতা গ্রামের মহিষ গাড়া চক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল ইসলাম হামিম টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের নবম শ্রেনীর ছাত্র বলে পুলিশ জানিয়েছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, পাচইরতা গ্রামের মহিষগাড়া চকের জনৈক হামিদের জমিতে প্রথমে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। ঘটনাসস্থল থেকে নিহতের স্কুল ব্যাগ পাওয়া যায়। স্কুল ব্যাগে থাকা বই খাতার সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। হত্যাকান্ডের কারন তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও ওসি মাইন উদ্দিন জানান। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বিক্ষোভ

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বিক্ষোভ

আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App