×

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ০৩:৫৫ পিএম

নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
নেত্রকোনায় ডাকাতি ও হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খালিয়াজুরী উপজেলার ওসমান গণি, সুনামগঞ্জের দিরাই উপজেলার তাহের ও শাল্লা উপজেলার কাউসার আহমেদ। বিজ্ঞ বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে পিপি সাইফুল আলম প্রদীপ ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল লতিফ খান মামলাটি পরিচালনা করেন। মামলার বিবরণে জানা য়ায়, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গোয়ালবাড়ী আদমপুর গ্রামে ২০১১ সালের ৪ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ২৫/৩০ জনের সংঘবদ্ধ ডাকাত দল মনোরঞ্জনের বাড়িতে ডাকাতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ঘেরাও করে। এ সময় ডাকাতরা গুলি করতে করতে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে গৃহকর্তা মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার (২৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০২(৯) ২০১১। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App