×

জাতীয়

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০১:০৫ পিএম

চট্টগ্রামে যাওয়ার পথে ফেনীর ফতেহপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোর্ট পুলিশের পরিদর্শক একে নাজিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় এ মামলা করেন। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকালের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- যমুনা পরিবহনের বাসচালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের চালক আবদুর রশিদ ও তিন পথচারী। ঘটনাস্থলে আসা ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আগের ঘটনায় আসামিরা গ্রেফতার না হওয়ায় ফের এমনটা ঘটেছে কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আগের ঘটনায় জড়িতদের বিষয়েও তদন্ত করছে পুলিশ। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০/২৫ লোক খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। এছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এরআগে শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভিডিও ফুটেজে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App