×

জাতীয়

বিএনপির লোকেরা আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিয়েছে : হানিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ০২:৪৩ পিএম

বিএনপির লোকেরা আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিয়েছে : হানিফ
চলমান তিন সিটি করপোরেশনে ভোটগ্রহণ নিয়ে নানা অভিযোগ উত্থাপন করেছে বিএনপি। পিছিয়ে নেই আওয়ামী লীগও। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দাবি করেছেন, তাদের এজেন্টদের বের করে দিয়েছেন বিএনপির লোকেরা।সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, বরিশালের ১নং ওয়ার্ডে সৈয়দ মজিদুল ইসলাম কেন্দ্রে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিয়েছেন। ১৮ নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী নৌকা মার্কার এজেন্টকে বের করে দিয়েছেন। পরে অভিযোগের ভিত্তিতে আবারও তাদের প্রবেশ করানো হয়েছে। ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের এজেন্ট বের করে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সিলেটে বিএনপি বিশৃঙ্খলা করেছে দাবি করে তিনি বলেন, সিলেটের জালাল উদ্দিন স্কুল ও মিনাবাজার কেন্দ্রে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএনপি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে হচ্ছে। সংবাদ সম্মেলনে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। হানিফ বলেন, যখনই বিএনপির পরাজয়ের শঙ্কা থাকে তখনই তারা সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা মিথ্যাচার করে। একই অভিযোগ আমরা আজও দেখেছি। এই ধরনের মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় প্রত্যেকটি নির্বাচন আবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে পরিচালনা করতে বদ্ধপরিকর। আজকে সকাল থেকে তিন সিটিতে আবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App