×

জাতীয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০১:০২ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিরাপদ সড়কের দাবিতে ঢাকার আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাস্তায় নামেন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে জহুরুল হক সিটির সামনে মূল রাস্তায় অবস্থান নেন। একই এলাকায় সকাল থেকে অবস্থান নেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। পুলিশের পাশাপাশি ছাত্রদের ধাওয়া দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। ছাত্ররাও পাল্টা ধাওয়া দিলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের ধাওয়ায় ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে। এখন পুলিশ সাঁজোয়া যান নিয়ে বাইরে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App