×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির চার সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০১:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির চার সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ র‌্যাবের কমান্ডার সাইদ আব্দুল্লাহ। তিনি জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাবের অপারেশন দল দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফেরিঘাট এলাকার সাইফুদ্দীন মণ্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জর উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের রুস্তম আলীর ছেলে আব্দুল কাদের (৩১), কানসাট ইউনয়নের শিবনগর এলাকার আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও বালুচর গ্রামের কুবেদ আলি মণ্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App