×

জাতীয়

নরসিংদীতে নৌকাডুবে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

নরসিংদীতে নৌকাডুবে নিহত ৩
নরসিংদীর বেলাবো উপজেলার ব্রহ্মপুত্র নদে ভ্রমণের সময় নৌকাডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সররাবাদ ইব্রাহিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তামিম ও মেয়ে সামিয়া। একই গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার। পুলিশ জানায়, দুপুরে আটজন যাত্রী বেলাবো থেকে একটি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। তারা সররাবাদ এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন যাত্রী সাঁতারে পাড়ে উঠতে পারলেও নৌকায় থাকা ভাইবোনসহ তিনজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নিখোঁজদের উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App