×

জাতীয়

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চীনের দুই নাগরিক দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৩৪ এএম

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চীনের দুই নাগরিক দগ্ধ
রাজধানীর উত্তরার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন বিদেশি নাগরিক দগ্ধ হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) রাতে ১২ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। আহতরা চীনের নাগরিক। এরা হলেন-জিও (৩৭) ও জুলি (৩৫)। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন। উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, জিও ও জুলি উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গতরাত ১২ টার দিকে দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। এখন তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App