×

জাতীয়

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৪:২৮ পিএম

জামালপুরের মেলান্দহে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন। নিহতরা হলেন- শেরপুর জেলার কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামের ছামাদ মিয়ার ছেলে বিপ্লব (২৫) এবং একই গ্রামের আজম উদ্দিনের মেয়ে কনিকা (৭)। মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে জামালপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারসহ মেলান্দহের দুরমুঠ শাহ কামালের মাজারে যাচ্ছিল। যাওয়ার পথে মেলান্দহের মালঞ্চ এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে কনিকা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটোরিকশাচালক বিপ্লবসহ ৫ জন আহত হলে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহতদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App