×

আন্তর্জাতিক

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ৪০ দিনের নতুন সামরিক অভিযানের ঘোষণা দেয় ইউক্রেন। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই রাত থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে চলতি বছরের অন্যতম বৃহৎ হামলা হিসেবে উল্লেখ করেছে।

রুশ সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, এ হামলার সময় মোট ৫৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত অথবা নিষ্ক্রিয় করার দাবি করেছে রাশিয়া।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেলগোরোদ, ব্রিয়ানস্ক, ভ্লাদিমির, কালুগা, কুরস্ক, লেনিনগ্রাদ, নোভগোরোদ, ওরিওল, পসকভ, রিয়াজান, স্মোলেনস্ক, তভার ও তুলা অঞ্চল, মস্কো অঞ্চল, ক্রাসনোদার ক্রাই, ক্রিমিয়া প্রজাতন্ত্র এবং আজভ ও কৃষ্ণ সাগরের আকাশসীমায় এসব ড্রোন প্রতিহত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটিতে সামরিক আইন (মার্শাল ল) এবং সাধারণ সেনা সমাবেশ (জেনারেল মোবিলাইজেশন) ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখার আইনে স্বাক্ষর করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম জানিয়েছে, আইন নম্বর ১৫৪০১ ও ১৫৪০২ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে মার্শাল ল এবং সাধারণ সেনা সমাবেশের মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি পেল।

তাসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটে গত ২৬ জুন। সে সময় রাশিয়া ৬৬০টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করার দাবি করেছিল। এর আগে ১৮ জুন আরো একটি বড় হামলায় ৫৫৫টি ড্রোন প্রতিহত করার দাবি জানায় রুশ কর্তৃপক্ষ।

এ ছাড়া ১৭ মে রাতেও রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার বাড়ল লঞ্চের ভাড়া

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App