×

জাতীয়

সাভারে একই পরিবারের চারজন দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩৯ এএম

সাভারে একই পরিবারের চারজন দগ্ধ
সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০), দুই মেয়ে সুমাইয়া আক্তার (৯)ও সুরাইয়া আক্তার (৫)। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাজহারুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরে ফেলে দেয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়। পরে আমাদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে পরিবারের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক। সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App