×

জাতীয়

‘বিএনপির সমাবেশ থেকে বিশৃঙ্খলা হলে আইনানুগ ব্যবস্থা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০৪:৩০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএন‌পি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। এতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতা-কর্মীরা  জড়ো হয়েছেন। আজকের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখবেন। বিএন‌পি নেত্রী ৩টার দি‌কে সমা‌বেশ স্থ‌লে আস‌বেন ব‌লে জা‌নি‌য়েছেন তার মি‌ডিয়া উইং‌য়ের কর্মকর্তা শায়রুল ক‌বির খান। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘শিক্ষক মুবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাসসহ যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কেন নিখোঁজ হয়েছেন, অন্য কোথাও গেছেন কি না তদন্ত করে দেখা হচ্ছে।’ তারা ছাড়াও নিখোঁজ অন্যান্যরা ফিরে আসবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App