×

জাতীয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক ব্যবসায়ীদের দু'গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোবিন্দহুদা মাঠে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ঝন্টু মিয়া ও একই উপজেলার চারুলিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে ধুলো বিশ্বাস। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে। দামুড়হুদা থানা পুলিশের এস আই রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দহুদা-কার্পাসডাঙ্গা সড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় মাদকবিক্রেতা ও সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে গোবিন্দহুদা মাঠে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App