×

জাতীয়

পাবনায় ধানের শীর্ষের প্রার্থী আবু সাইয়িদের গাড়িবহরে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:২৩ পিএম

পাবনায় ধানের শীর্ষের প্রার্থী আবু সাইয়িদের গাড়িবহরে হামলা
সদ্য গণফোরামে যোগ দেয়া পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাইয়িদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। পাবনার সাঁথিয়া বাজারে শিমুলতলা মোড়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আবু সাইয়িদের বহরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছে। প্রচার মাইকও কেড়ে নেয়া হয়েছে। এসব অভিযোগ আবু সাইয়িদের। হামলার শিকার হয়ে আবু সাইয়িদ সাথিয়া থানায় যান। সেখানে লিখিত অভিযোগ না করে পুলিশকে বলেন, আমি আক্রান্ত হয়েছি। পরে এ বিষয়ে লিখিত অভিযোগ করব। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন জাতীয় ঐক্যফ্রন্টের এ প্রার্থী। আবু সাইয়িদের কর্মী-সমর্থকদের অভিযোগ, পাবনা-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কর্মী-সমর্থকরা অতর্কিত এ হামলা চালিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App